ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন | চ্যানেল আই অনলাইন

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন | চ্যানেল আই অনলাইন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে আজ বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন।

আজ  (৯ মার্চ) সোমবার অনলাইনে পাওয়া যাচ্ছে আগামী ১৯ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে; পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে মিলবে।

গত ৩ মার্চ থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় ১৩ থেকে ১৮ মার্চের টিকিট ইতিমধ্যে বিক্রি হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ২০ থেকে ২২ মার্চের টিকিট বিক্রির সিদ্ধান্ত পরে নেওয়া হবে।  একজন যাত্রী সর্বোচ্চ ৪টি আসন কিনতে পারবেন, তবে অগ্রিম টিকিট ফেরত বা রিফান্ডের সুযোগ নেই।

নন-এসি কোচের ২৫ শতাংশ আসন স্ট্যান্ডিং টিকিট হিসেবে যাত্রার দিন শুরুর স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।