রাজধানীতে ৪৭টি মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ – DesheBideshe

রাজধানীতে ৪৭টি মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ – DesheBideshe

ঢাকা, ১০ মার্চ – ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের একটি বিশেষ অভিযানে ৪৭টি মানুষের মাথার খুলি এবং বিপুল পরিমাণ হাড় ও কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মানুষের কঙ্কাল ও হাড়গোড় চুরির সঙ্গে জড়িত। উদ্ধার হওয়া মাথার খুলি ও হাড় কঙ্কালের উৎস এবং এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরবে পুলিশ।

এনএন/ ১০ মার্চ ২০২৬