এর আগে, গত ৩ ফেব্রুয়ারি বাদী ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ১৭ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেন আদালত। ওই দিন রায় ঘোষণার তারিখ পিছিয়ে আদালত আজকের দিন ধার্য করেন।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন বলেন, গত ২ ডিসেম্বর এই মামলায় অনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ শেষ করেন আদালত। এ নিয়ে আদালত মামলাটিতে চারজনের সাক্ষ্য নিয়েছেন।




