গুলশান বিভাগের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত খিলক্ষেত থানার এসআই জিয়া, একই সঙ্গে শ্রেষ্ঠ গাড়ি উদ্ধারকারী অফিসার

গুলশান বিভাগের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত খিলক্ষেত থানার এসআই জিয়া, একই সঙ্গে শ্রেষ্ঠ গাড়ি উদ্ধারকারী অফিসার

জাহিদ ইকবাল: রাজধানীর গুলশান বিভাগের ফেব্রুয়ারি ২০২৬ মাসের কর্মদক্ষতা মূল্যায়নে খিলক্ষেত থানার এসআই জিয়া “শ্রেষ্ঠ এসআই” এবং “শ্রেষ্ঠ গাড়ি উদ্ধারকারী অফিসার” হিসেবে নির্বাচিত হয়েছেন। দায়িত্ব পালনে দক্ষতা, অপরাধ দমনে সক্রিয় ভূমিকা এবং চুরি হওয়া যানবাহন উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্যের ভিত্তিতে তাকে এ স্বীকৃতি দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গুলশান বিভাগের আওতাধীন বিভিন্ন থানার পুলিশ সদস্যদের মাসিক কর্মতৎপরতা, অপরাধ দমন কার্যক্রম, তদন্তের অগ্রগতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং চুরি হওয়া গাড়ি উদ্ধারের সাফল্যসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়। এসব মানদণ্ডে এগিয়ে থাকায় ফেব্রুয়ারি ২০২৬ মাসে খিলক্ষেত থানার এসআই জিয়া গুলশান বিভাগের শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন। একই সঙ্গে চুরি হওয়া গাড়ি উদ্ধার কার্যক্রমে বিশেষ অবদানের জন্য তাকে “শ্রেষ্ঠ গাড়ি উদ্ধারকারী অফিসার” হিসেবেও মনোনীত করা হয়।

এসআই জিয়া

এ অর্জনের প্রতিক্রিয়ায় এসআই জিয়া বলেন,
“এই স্বীকৃতি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি আমার সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। দায়িত্ব পালনে সবসময় উৎসাহ ও দিকনির্দেশনা দেওয়ার জন্য আমি গুলশান বিভাগের ডিসি এম তানভীর আহমেদ স্যার এবং খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আলীম স্যারসহ আমার সকল সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন, জনগণের জানমাল রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন।

আরও পড়ুনঃ রপ্তানিতে নগদ প্রণোদনার অর্থ আর ঝুলে থাকবে না: গভর্নর

পুলিশ কর্মকর্তাদের মতে, মাঠপর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের এমন স্বীকৃতি তাদের দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করে এবং অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখে।