জটিল সমীকরণে জোভান-তটিনীর ‘কসম’! | চ্যানেল আই অনলাইন

জটিল সমীকরণে জোভান-তটিনীর ‘কসম’! | চ্যানেল আই অনলাইন

গল্পটি বেশ জটিল। একদিকে পারিবারিক টানাপড়েন, অন্যদিকে প্রেমিকার জীবন-মরণের সন্ধিক্ষণ। এমন ক্লাইমেক্সপূর্ণ নাটক আজকাল খুব একটা হয় না।

কিন্তু আসছে ঈদে জটিল এক গল্প নিয়ে হাজির হতে যাচ্ছেন জোভান-তটিনী জুটি। তাদের নিয়ে ‘কসম’ নামের এই বিশেষ টেলিছবিটি নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম সুজন। চিত্রনাট্যও তারই। সিনেমাটোগ্রাফিতে আছেন নাঈম ফুয়াদ।

এতে দেখা যাবে, প্রেমিকা তটিনীর প্রাণ বাঁচাতে এমন এক কসম কাটেন প্রেমিক জোভান, তাতে করে জন্ম নেয় বিস্ময়কর এক ঘটনা। নির্মাতা জাহিদুল ইসলাম সুজনের বয়ানে, ‘গল্পটির মধ্যে অনেকগুলো বাঁক তৈরির চেষ্টা করেছি। যেখানে প্রেম ও পরিবারের জটিল সমীকরণ উঠে আসবে দর্শকদের সামনে।’

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, আসন্ন ঈদুল ফিতরের ৬ষ্ঠ দিন বিকেল সাড়ে ৪টায় চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে এই টেলিফিল্ম।