স্ত্রী ও এক সন্তানকে নিয়ে গোপালগঞ্জ যাবেন মো. সুমন। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর টিকিট আগে থেকেই কাটা ছিল। কোনো সমস্যা নেই।
ঢাকা থেকে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটগামী হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টার রাব্বি হোসেন প্রথম আলোকে বলেন, আজ সকাল থেকে তাঁরা তিনটি ট্রিপ ছেড়েছেন। ইতিমধ্যে মানুষ ঢাকা ছেড়েছেন। সে কারণে আজকে যাত্রীর চাপ একদম কম। এখন ব্যবসায়ী বা অন্য কারণে যাঁরা ঢাকায় ছিলেন, তাঁরা যাচ্ছেন। আজকে চাঁদরাত, যাত্রী বাড়ার আশা নেই। তারপরও আজ আরও তিনটি বাস ছাড়তে পারবেন বলে তাঁর আশা।




