স্থানীয় সরকার নির্বাচন কেন জরুরি

স্থানীয় সরকার নির্বাচন কেন জরুরি

বর্তমানে আরেকটি বাস্তবতা হলো যে আমাদের সংবিধানে কেন্দ্রীয় সরকারের সমান্তরাল একটি কার্যকর স্থানীয় সরকারব্যবস্থা গড়ে তোলার বিধান থাকলেও বাস্তবে হয়েছে তার উল্টো। আমাদের স্থানীয় সরকারব্যবস্থা হয়ে পড়েছে সরকারি কর্মকর্তা বা অন্য জনপ্রতিনিধিদের নিয়ন্ত্রিত ও আজ্ঞাবহ প্রতিষ্ঠান। সৌভাগ্যবশত আমাদের উচ্চ আদালত ‘জেলা মন্ত্রীর’ পদ অসাংবিধানিক বলে ঘোষণা করছে [আনোয়ার হোসেন মঞ্জু বনাম বাংলাদেশ, ১৬বিএলটি (এইচসিডি)(২০০৮)]। তাই আইনগুলো চূড়ান্ত করার ব্যাপারে নিশ্চিত করতে হবে যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো, বিএনপির ৩১ দফার আলোকে, সত্যিকারার্থেই স্বাধীন ও নিয়ন্ত্রণহীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

পরিশেষে আমরা আশা করি যে সরকার দ্রুত আইনগুলো পরিশীলিত করে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আয়োজন করবে। একই সঙ্গে এগুলোকে স্বাধীন ও নিয়ন্ত্রণমুক্ত করবে। পাশাপাশি বিএনপি তাদের দলের ৩১ দফার প্রতি শ্রদ্ধাশীলতা প্রদর্শন করবে। আরও শ্রদ্ধাশীলতা প্রদর্শন করবে তাদের নির্বাচনী ইশতেহারের প্রতি, যাতে অঙ্গীকার করা হয়েছে, ‘স্থানীয় সরকার থেকে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে জনগণের সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ও সরকারে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত করা হবে।’

ড. বদিউল আলম মজুমদার প্রধান নির্বাহী, সুশাসনের জন্য নাগরিক (সুজন)

* মতামত লেখকের নিজস্ব