স্বামীকে হারিয়েও তীব্র কটাক্ষের মুখে প্রিয়াঙ্কা | চ্যানেল আই অনলাইন

স্বামীকে হারিয়েও তীব্র কটাক্ষের মুখে প্রিয়াঙ্কা | চ্যানেল আই অনলাইন

‘চিরদিনই তুমি যে আমার’ করতে গিয়েই পরিচয় হয় দুজনের। এরপর মাত্র ১৯ বছর বয়সে রাহুলের হাত ধরে সাত পাক ঘুরে রাহুলের পরিণীতা হন প্রিয়াঙ্কা। তাদের ঘরে আছে এক মাত্র পুত্র সন্তান সহজ। সেই পুত্র এবং স্ত্রীকে একা করেই চিরতরে পাড়ি জমালেন রাহুল। অভিনেতার আকস্মিক প্রয়াণে শোকাচ্ছন্ন গোটা বাংলা শোবিজ অঙ্গন।

রাহুল-প্রিয়াঙ্কার দীর্ঘ দাম্পত্যে অনেক চড়াই-উতরাই এসেছে। এসেছে বিচ্ছেদও। তবে কাগজে কলমে তারা আলাদা হননি।
সেপারেশন পর্ব শেষে ছেলের মুখ চেয়ে আবার এক হন দুজনে। প্রত্যাহার করে নেন ডিভোর্স মামলা।

এরপর এক ছাদের তলায় না থাকলেও স্বামী-স্ত্রীর সম্পর্ক টিকেছিল দুজনের। একসঙ্গে ডিনার ডেট হোক বা ছেলেকে নিয়ে ঘুরতে যাওয়া- রাহুল-প্রিয়াঙ্কার ভরা সংসারে নেতিবাচকতার স্থান ছিল না।

মাত্র ১৩ বছর বয়সেই পিতৃহারা সহজ। গত কয়েক ঘণ্টায় তার জীবনটা কঠিন হয়ে গেছে অনেকটা। বাবাকে হারানোর শোকে দিক বিদিক শূন্য সে। অন্যদিকে কেঁদেই চলেছেন রাহুলের মা। কথা বলার মতো পরিস্থিতি নেই তার। এমন সময় স্বামী হারানোর শোক বুকে চেপে নিজের সন্তানকে আগলাতে ব্যস্ত প্রিয়াঙ্কা।