এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ বৃহস্পতিবার | চ্যানেল আই অনলাইন

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ বৃহস্পতিবার | চ্যানেল আই অনলাইন

এপ্রিল মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয় করে নতুন মূল্য জানা যাবে বৃহস্পতিবার (২ এপ্রিল)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় কারওয়ান বাজারের বিইআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামাল হিসেবে পরিচিত ‘সৌদি আরামকো’ ঘোষিত এপ্রিল মাসের সিপি (কনট্রাক্ট প্রাইস) অনুযায়ী মূল্য সমন্বয় করা হবে। প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশে বেসরকারি খাতের এলপিজির দাম নির্ধারণ করা হয়।

এর আগে, ২ মার্চ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১,৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। এছাড়া অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৩ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

নতুন এলপিজি ও অটোগ্যাসের দাম বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।