কেরানীগঞ্জে কারখানায় আগুনের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৬

কেরানীগঞ্জে কারখানায় আগুনের ঘটনায় 
আরও একজনের মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৬

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুনের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধার করা হলো।

শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন।