নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, আহত কনস্টেবল বাগেরহাটে কর্মরত। তিনি রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে আত্রাইয়ে শ্বশুরবাড়িতে আসছিলেন। সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছায়। ট্রেনটি পুরোপুরি থামার আগেই এমরান মিয়া লাফ দিয়ে নামার চেষ্টা করেন এবং চাকার নিচে তাঁর পা পড়ে। এতে তাঁর দুটি পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।