দেশের বাজারে ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়ল সোনার দাম – DesheBideshe

দেশের বাজারে ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়ল সোনার দাম – DesheBideshe


দেশের বাজারে ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়ল সোনার দাম – DesheBideshe

ঢাকা, ৮ এপ্রিল – দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। এবার ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা।

বুধবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এই তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা বিশুদ্ধ সোনার দাম বৃদ্ধি পাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৮৯০ টাকা।

অন্যদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৫৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৬১৬ টাকা করা হয়েছে।

এনএন/ ৮ এপ্রিল ২০২৬