ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে – DesheBideshe

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে – DesheBideshe


ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে – DesheBideshe

ঢাকা, ৮ এপ্রিল – ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করেন ইসি সচিব আখতার আহমেদ। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সচিব জানান নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাই প্রক্রিয়ার বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ২৬ এপ্রিল এবং সেই আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।

এর আগে গত সোমবার ইসি সচিব সম্ভাব্য আসন বণ্টন সম্পর্কে জানিয়েছিলেন। তাঁর দেওয়া তথ্যমতে বিএনপি জোট ৩৬টি আসন, জামায়াত জোট ১৩টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীদের জোট একটি আসন পেতে পারে। তফসিলের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে যে প্রার্থীদের মনোনয়নপত্র আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে।

এস এম/ ৮ এপ্রিল ২০২৬