জামায়াতকে পাকিস্তানি বাহিনীর সহযোগী রেখেই মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাস | চ্যানেল আই অনলাইন

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর সহযোগী রেখেই মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাস | চ্যানেল আই অনলাইন

জাতীয় সংসদে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশকে আইনে রূপ দিতে একটি বিল পাস হয়েছে। এতে একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে উল্লেখিত রাজনৈতিক দলগুলোর তালিকা অপরিবর্তিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি বাংলা।

পাস হওয়া আইনে ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং নেজামে ইসলাম পার্টির নাম বহাল রাখা হয়েছে। এ বিষয়ে আপত্তি জানিয়েছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বিলটির নির্দিষ্ট অংশে সংশোধনের দাবি জানান। তবে তাদের জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিলটির ওপর অনাপত্তি জানায় এবং তা পাসের ক্ষেত্রে সমর্থন দেয়।

বিলটি পাসের মাধ্যমে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের কার্যক্রম পরিচালনায় আইনি ভিত্তি আরও সুদৃঢ় হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।