তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, ডিজিটাল সিকিউরিটি আইনের সংস্কার চায় সরকার। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ-এর সঙ্গে রিফর্ম ট্র্যাকার সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে তিনি জানান, এ বিষয়ে শিগগিরই গণমাধ্যম সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। অনুষ্ঠানে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকারের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে রিফর্ম ট্র্যাকার জনগণের হয়ে কাজ করবে।




