জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও রেডিও ভূমি ৯২.৮ এফএম এর স্টেশন চিফ শামস সুমনকে শ্রদ্ধাভরে স্মরণ করলো অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। ‘বন্ধু প্রিয় শামস সুমন’ স্মৃতিতে অম্লান এ আয়োজনে সংস্কৃতি অঙ্গনে শামস সুমনের অবদান তুলে ধরে তাকে স্মরণ করেন দীর্ঘদিনের সহকর্মীরা। এবছরের ১৭ই মার্চ চিরবিদায় নেন তিনি।




