বিদেশের বাজারে ‘বনলতা এক্সপ্রেস’র নজিরবিহীন সাফল্য! | চ্যানেল আই অনলাইন

বিদেশের বাজারে ‘বনলতা এক্সপ্রেস’র নজিরবিহীন সাফল্য! | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশি সিনেমার জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করলো তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির মাত্র ১৭ দিনের মাথায় যুক্তরাষ্ট্র ও কানাডার বাজার থেকে ছবিটির গ্রস কালেকশন হয়েছে ৪ লাখ ১ হাজার মার্কিন ডলারেরও বেশি, যা এই কোনো বাংলাদেশি সিনেমার জন্য নজিরবিহীন সাফল্য!

আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো ও বক্স অফিস কমস্কোর সূত্রে এই তথ্য জানা যায়। এর আগে ‘হাওয়া’ উত্তর আমেরিকায় মুক্তির পর আয় করেছিল ৩ লাখ ৫৮ হাজার ডলার। অন্যদিকে, ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তির প্রথম দুই সপ্তাহেই আয় করেছে ৩ লাখ ৬১ হাজার ডলার!

ছবির পরিচালক তানিম নূর দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই অর্জন আন্তর্জাতিক বাজারে বাংলা সিনেমার সম্ভাবনাকে আরও একধাপ এগিয়ে নিলে আমরা টিম হিসাবে সত্যি গর্বিত হবো।

তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, শরীফুল রাজ, শ্যামল মাওলা, আরেফিন জিলানী, লাবন্য চৌধুরী, মাশাসহ অনেকেই।

‘বনলতা এক্সপ্রেস’ প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ। সহ প্রযোজনায় হইচই প্রডাকশন। নিবেদক ইউসিবি। ছবির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো। সহযোগী ইউকে পরিবেশক রেভেরলি ফিল্মস। বর্তমানে সিনেমাটি নর্থ আমেরিকার পাশাপাশি অস্ট্রেলিয়া ইউকেও চলছে।