যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা, তেলের দাম বাড়ল ৪ শতাংশ

যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা, তেলের দাম বাড়ল ৪ শতাংশ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি টিকবে কি না— এমন অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার বেড়েছে। খবর আলজাজিরা।

বৃহস্পতিবার ভোরে দেখা যায়, যুক্তরাষ্ট্রের মানদণ্ড তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) প্রায় ৪ দশমিক ০৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬ দশমিক ৭৩ ডলারে ওঠে। একই সময়ে আন্তর্জাতিক বাজারের আরেক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩ দশমিক ৬২ শতাংশ বেড়ে ১০৫ দশমিক ৬৩ ডলারে পৌঁছায়।

তবে কিছু সময় পর দাম সামান্য কমে আসে।

বিশ্লেষকরা বলছেন, মূলত হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় ইরান প্রণালিটি খুলছে না। এ অবস্থার কারণে বাজারে উদ্বেগ তৈরি হয়েছে।

বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, ২৭ জেলার জন্য দুঃসংবাদ

এই পরিস্থিতিতে যুদ্ধ আবার শুরু হওয়ার শঙ্কায় তেলের দামে ওঠানামা অব্যাহত রয়েছে।