প্রকাশিত হয়েছে মেগাস্টার শাকিবের খানের পারফর্মে এক উদযাপনের গান, আর এই গানটির নাম ‘জয়ধ্বনি।
নাহ এটি কোনো সিনেমার গান নয়, বরং দেশের অ-প্রকাশিত প্রতিভাবানদের অনুপ্রাণিত করতেই আদনান আল রাজীবের পরিচালনায় এই গানটি তৈরি হয়েছে।
নির্মাণে পৃষ্ঠপোষকতা করেছে এম-রাইজ। চোখ ধাঁধানো ভিউজ্যুয়ালে ‘জয়ধ্বনি’ দেখে দর্শকরাও বিস্মিত হচ্ছেন। বলছেন, শুধু বাংলাদেশ নয়, দুই বাংলাতে এতো বড় আয়োজনের গান আগে কখনই হয়নি! আবার কেউ কেউ বলছেন, এটি বাংলার সেরা সেলিব্রেশন এনথেম!
বাংলাদেশের পাশাপাশি গানটি তৈরিতে কাজ করেছে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, তুরস্কের আর্টিস্ট ও টেকনিক্যাল টিম।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ হওয়া ‘জয়ধ্বনি’-তে মেতে আছেন নেটিজেনরা। ২৪ ঘণ্টার আগেই সোশ্যাল মিডিয়ার সকল প্ল্যাটফর্ম থেকে গানটি প্রায় কোটি দর্শক দেখেছেন! হাজার হাজার মন্তব্য চোখে পড়েছে।
সেইসব মন্তব্যে দেখা যাচ্ছে, শাকিব খান ও নির্মাতা আদনানের ভূয়সী প্রশংসা! অনেকেই লিখছেন, এই নায়ক-পরিচালক জুটি যদি সিনেমা করেন। তাহলে নিশ্চিত বক্সঅফিসে বাজিমাৎ করবে!

ভিডিওতে দেখা যাচ্ছে, ‘শহর থেকে গ্রামে, নিজের দেশের নামে, সবাই জয়ধ্বনি তোলো’- এমনই গানে উৎসবমুখর আয়োজনে মিউজিকের তালে নাচের ঝড় তুলেছেন শাকিব। যেটা দেখে দর্শকরা বলছেন, পুরাই ইন্টারন্যাশনাল ভাইব!
ধারণা করা যাচ্ছে, তরুণ প্রজন্মের মধ্যে গানটি ব্যাপক জনপ্রিয়তা পাবে। সেইসঙ্গে টিকটক, রিলস এবং শর্ট ভিডিও প্ল্যাটফর্মগুলোতেও ‘জয়ধ্বনি’র জয়জয়কার দেখা যাবে শিগগির।
M-Rise জানাচ্ছে, এই গানটি এমন এক শক্তি তৈরি করেছে, যা দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে একই অনুভূতিতে যুক্ত করেছে।
শহরের ব্যস্ততা থেকে গ্রামের সরলতায়, সব জায়গায় এই সুর এখন একটাই কথা বলছে, আমরা একসাথে উদযাপন করছি।

এই প্রজেক্টে শাকিব খানের উপস্থিতি সকল শ্রেণীর মানুষের সাথে একটি গভীর সংযোগ তৈরি করেছে। সেই সাথে আদনান আল রাজীব এর ক্রিয়েটিভ ভিশন পুরো কাজটিকে দিয়েছে একটি ভিন্ন মাত্রা, যেখানে প্রতিটি দৃশ্য একটি বড় উদযাপনের অংশ বলে মনে হয়।
‘M-Rise জয়ধ্বনি’ একটি নতুন সেলিব্রেশন কালচার তৈরি করেছে, যেখানে উদযাপন মানে শুধু আনন্দ নয়, বরং নিজের দেশকে নতুনভাবে অনুভব করা। এই গানটি প্রমাণ করেছে, যখন গল্প, সুর এবং আবেগ এক হয়ে যায়, তখন সেটি শুধুমাত্র একটি গান নয়, হয়ে ওঠে একটি জাতীয় অনুভূতি।







