অভিনেতা তপন আর নেই | চ্যানেল আই অনলাইন

অভিনেতা তপন আর নেই | চ্যানেল আই অনলাইন

ছোট পর্দা ও চলচ্চিত্রের পরিচিত মুখ তারিকুজ্জামান তপন আর নেই। ক্যানসারের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মৃত্যু হলো তার।

অভিনেতর মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছে অভিনয়শিল্পী সংঘ। এদিন রাত সাড়ে ৮টার দিকে তাদের অফিশিয়াল পেজে এ তথ্য জানানো হয়েছে।

গেল সপ্তাহে অভিনেতার স্ত্রী সাবিনা হেলেন গণমাধ্যমকে জানান, গত ডিসেম্বরেই তপনের খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তখনই রোগটি চতুর্থ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তাকে তিন দফা কেমোথেরাপি দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত মারা গেলেন অভিনেতা।

একসময় টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান তারিকুজ্জামান তপন। বিশেষ করে কমেডি চরিত্রে তার সাবলীল অভিনয় প্রশংসিত হয়েছিল।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’ ও ‘যা ছিল অন্ধকারে’। পাশাপাশি ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’সহ বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।