
ঢাকা, ২৫ এপ্রিল – রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় গরমের দাপট অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী এই সময়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানায়।
পূর্বাভাসে আরও বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এই সময়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য যে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।
এস এম/ ২৫ এপ্রিল ২০২৬






