দেশীয় ব্যাংক হিসেবে ২,২৫০ কোটি টাকার রেকর্ড মুনাফা ব্র্যাক ব্যাংকের

দেশীয় ব্যাংক হিসেবে ২,২৫০ কোটি টাকার রেকর্ড মুনাফা ব্র্যাক ব্যাংকের

রেকর্ড মুনাফার বিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, মূল্যবোধভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক বাজার পরিস্থিতি যেমনই হোক, সব সময় শক্তিশালী সুশাসন ও মজবুত ভিত্তি বজায় রাখে। এর ফলে বছরের পর বছর ব্র্যাক ব্যাংক ধারাবাহিক আর্থিক সাফল্য অর্জন করেছে। আর মুনাফা এসেছে স্বাভাবিক পরিণতি হিসেবে। এই সাফল্য গ্রাহকদের ধারাবাহিক আস্থা, সুশাসন ও বিচক্ষণ পোর্টফোলিও ব্যবস্থাপনার প্রতিফলন। প্রতিকূল বাজার পরিস্থিতিতেও ব্র্যাক ব্যাংক মুনাফার এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।

ব্যাংকের মুনাফার একটি বড় অংশ বিশ্বের বৃহত্তম এনজিও ব্র্যাকের কাছে যায়, যা দেশের আর্থ সামাজিক উন্নয়নে ব্যয় করে। এভাবেই বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে ব্র্যাক ব্যাংক সব সময় অবদান রেখে চলেছে বলে ব্যাংকটি জানায়।