নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ – DesheBideshe

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ – DesheBideshe


নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ – DesheBideshe

চট্টগ্রাম, ২৯ এপ্রিল – তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ।

আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।

আজকের এই ম্যাচটিতে জয়লাভ করলেই সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা। তবে বৃষ্টির কারণে ম্যাচটি যথাসময়ে মাঠে গড়ানো নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। দুপুর দুইটায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও আবহাওয়ার পরিস্থিতি অনুকূলে না থাকলে খেলা শুরু হতে বিলম্ব হতে পারে।

সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ হাসান ও সাইফ হাসান দ্রুত সাজঘরে ফিরে গেলে কিছুটা চাপে পড়েছিল স্বাগতিকরা। তবে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন এবং শামীম হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে সেই চাপ কাটিয়ে ওঠে বাংলাদেশ। মিডল অর্ডারের এই তিন ব্যাটারের আক্রমণাত্মক ব্যাটিংয়ের ওপর ভর করে দুই ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লাল সবুজের দল।

ব্যাটিংয়ে সফল হলেও বোলিং ইউনিটে কিছুটা ঘাটতি লক্ষ্য করা গেছে বাংলাদেশের। নিউজিল্যান্ডের ব্যাটারদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যর্থ হয়েছিলেন বাংলাদেশি বোলাররা। সফরকারী দলের হয়ে কাতেন ক্লার্ক ও ডেন ক্লিভার হাফসেঞ্চুরি করে দলকে বড় সংগ্রহ এনে দিয়েছিলেন। এছাড়া অধিনায়ক নিক কেলিও কার্যকরী ইনিংস খেলেন।

অন্যদিকে নিউজিল্যান্ডের বোলিং বিভাগেও কিছুটা অসংলগ্নতা দেখা গেছে। বেন লিস্টার ভালো বোলিং করলেও ইশ সোধি বেশ রান দিয়েছেন।

আজকের ম্যাচে নিউজিল্যান্ডের লক্ষ্য থাকবে জয় নিয়ে সিরিজে সমতায় ফেরা।

এনএন/ ২৯ এপ্রিল ২০২৬