ভারতে বাণিজ্যিক সিলিন্ডার ও উড়োজাহাজের জ্বালানির দাম ব্যাপক বৃদ্ধি – DesheBideshe

ভারতে বাণিজ্যিক সিলিন্ডার ও উড়োজাহাজের জ্বালানির দাম ব্যাপক বৃদ্ধি – DesheBideshe

ভারতে বাণিজ্যিক সিলিন্ডার ও উড়োজাহাজের জ্বালানির দাম ব্যাপক বৃদ্ধি – DesheBideshe

নয়াদিল্লি, ১ মে – ইরান ও মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাবে ভারতে রান্নার সিলিন্ডার গ্যাস ও উড়োজাহাজের জ্বালানির দাম বাড়ানো হয়েছে। বিশেষ করে বাণিজ্যিক কাজে ব্যবহৃত ১৯ কেজির সিলিন্ডারের দাম একলাফে ৯৯৩ রুপি বৃদ্ধি পেয়েছে।

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল কোম্পানি লিমিটেড শুক্রবার এক বিবৃতিতে দাম পুনর্নির্ধারণের এই তথ্য জানিয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে ভারত তার প্রয়োজনীয় জ্বালানির একটি বড় অংশ আমদানির ওপর নির্ভর করে। দেশটিতে ব্যবহৃত রান্নার গ্যাসের প্রায় ৬০ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়।

নতুন দর অনুযায়ী রাজধানী দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৮০ রুপি থেকে বেড়ে ৩ হাজার ৭১ রুপি হয়েছে। এর ফলে এক দিনেই বাণিজ্যিক গ্যাসের দাম প্রায় ৪৮ শতাংশ বেড়ে গেল। পাশাপাশি আন্তর্জাতিক রুটের উড়োজাহাজের জ্বালানির দামও দিল্লিতে আগের তুলনায় পাঁচ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

এনএন/ ১ মে ২০২৬