ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশের সাথে ভবিষ্যতমুখী, ইতিবাচক, পারস্পরিক কল্যাণ ও সম্মানজনক সম্পর্ক স্থাপন করতে চায় ভারত। তবে তিনি আশা করেন, তৃতীয় কোন দেশের সাথে বাংলাদেশ এমন কোন সম্পর্কে জড়াবে না যাতে বাংলাদেশ-ভারত সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে। সফররত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি পররাষ্ট্রনীতি, বাণিজ্য, ভিসা সহজীকরণ, সার্ক পুনর্গঠন ছাড়াও কথা বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে।





