বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ১১-১৯মে ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত ০৭ কর্মদিবসব্যাপী “বিশেষ সেবা কার্যক্রম” এর অংশ হিসেবে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল জনাব মোঃ নূরুল ইসলাম হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়-সহ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর ও দপ্তর সংশ্লিষ্ট ৫০ টি চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার (সিএএফও) এর কার্যালয় কর্তৃক চলমান বিশেষ সেবা কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ডেপুটি কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিনিয়র) জনাব মোঃ শরীফুল ইসলাম ও ডেপুটি কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (এএন্ডআর) জনাব মিয়াজী মোঃ সাইফুল্লাহ সোবহান-সহ বিভিন্ন সিএএফও কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে চলমান কার্যক্রমসমূহের মধ্যে সন্মানিত পেনশনারসহ সেবাগ্রহীতাগণের জন্য প্রদত্ত বেতনভাতা, পেনশন সেবা সংক্রান্ত সমস্যার তাৎক্ষণিক সহায়তা, লাইফ ভেরিফিকেশন ও এ সম্পর্কিত অ্যাপস সম্পর্কে অবহিতকরণ, সাধারণ ভবিষ্য তহবিল ও সংশ্লিষ্ট যাবতীয় বিষয়ের নিষ্পত্তি, ওয়ানস্টপ সার্ভিস সেন্টার, হেল্পডেক্স এবং বিভিন্ন অটোমেশন এর কার্যক্রম সিএজি জনাব মোঃ নূরুল ইসলাম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় পারিবারিক পেনশন ও পুনঃস্থাপিত পেনশনের বিষয়টি ছাড়াও প্রতিবন্ধী সন্তান ও তাঁর প্রাপ্যতার বিষয়টি গুরুত্ব সহকারে দ্রততম সময়ের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে করণীয় সম্পর্কে তিনি বিভিন্ন সিএএফওগণকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
সিএজি জনগণকে দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা প্রদানের ক্ষেত্রে সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, “বর্তমান সরকার জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সেবাপ্রদান ব্যবস্থাকে আরও সহজ, মানবিক, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে”।
সম্মানিত পেনশনারসহ সকল সেবাগ্রহীতাকে গুণগত সেবা পৌঁছে দিতে সিএজি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, মানবিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কার্যালয়সমূহের কর্মকর্তাগণ সেবা সপ্তাহ উপলক্ষ্যে পরিচালিত বিশেষ সেবা কার্যক্রম সম্পর্কে সিএজিকে অবহিত করেন। এ সময় সন্মানিত পেনশনারসহ সেবাগ্রহীতাগণও তাৎক্ষণিক ও আন্তরিক সেবা প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, সিএজি কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১১-১৯ মে ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত ১৭টি অডিট অধিদপ্তর, সিজিএ, ৫০টি সিএএফও কার্যালয়, ৮ বিভাগ, ৬৪ জেলা, ৪৯৫ উপজেলা, সিজিডিএফ, এসএফসি, এফসি-সহ বিভিন্ন সেনানিবাসে অবস্থিত এরিয়া এফসি/এফপিও অফিসমূহ, এডিজি ফাইন্যান্স বাংলাদেশ রেলওয়ে, এফএএন্ডসিএও, ডিএফএ ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী-সহ সারা বাংলাদেশের সকল নিরীক্ষা ও হিসাবরক্ষণ অফিসে বিশেষ সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই সেবা কার্যক্রমের অংশ হিসেবে বেতন নির্ধারন, পেনশন, জিপিএফ/ডিএসপিএফ/ডিএসওপি, টিএডিএ, কম্যুটেশন বিল,এনই কেস (নেট এনটাইটেলমেন্ট) সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সেবা যথাযথ শ্রদ্ধা, সম্মান, আন্তরিকতা ও দ্রুততার সাথে প্রদান করা হচ্ছে।
বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষ্যে সম্মানিত পেনশনারকে চেক প্রদান করছেন সিএজি জনাব মোঃ নূরুল ইসলাম।






