বাজারে বেড়েছে ডিমের দাম। ১৩০ টাকা ডজনের ডিম এখন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। একই সঙ্গে সব সবজির দামই বাড়তি। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ানবাজারসহ কয়েকটি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
চাহিদার চেয়ে উৎপাদন ও সরবরাহের ঘাটতি এবং পরিবহন খরচ বৃদ্ধির কারণে বেড়েছে দাম, দাবি ব্যবসায়ীদের।
গত সপ্তাহ থেকেই ডিমের বাজারে অস্থিরতা ছিল। এ সপ্তাহে ফার্মের মুরগির ডিম ডজনপ্রতি দাম ২০ থেকে ৩০ টাকা বেড়ে ১৫০ টাকায় ঠেকেছে। এলাকাভেদে কোথাও কোথাও তা ১৫৫ টাকায়ও বিক্রি হচ্ছে।
স্বস্তি নেই সবজির বাজারেও। ৭০ থেকে ৮০ টাকা কেজির নিচে নেই কোনো সবজি। সবচেয়ে কম দামের সবজি পেঁপের কেজি ছুঁয়েছে ১০০ টাকা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে লেয়ার মুরগির দাম, কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৬০ থেকে ৩৮০ টাকায়।




