তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের ছবি ‘জন নয়াগণ’ বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছে। ছবিটির শুটিং অনেক আগে শেষ হয়ে গেলেও, এটি এখনও মুক্তি পায়নি। সেন্সর বোর্ড ছবিটি পর্যালোচনা করছে।
কিন্তু গত ৩ এপ্রিল ছবিটি অবৈধভাবে ফাঁস হয়ে যায়। সাইবার ক্রাইম বিভাগ একটি মামলা দায়ের করেছে এবং নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এই মামলায় এখন আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সহকারী সম্পাদক প্রশান্ত, সেলভাম এবং বালাকৃষ্ণানকে এই মামলার প্রধান অপরাধী হিসেবে দাবি করে গ্রেপ্তার করা করেছে।
ছবিটি পরিচালনা করছেন এইচ. বিনোথ। ছবিটি গত জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু এর রাজনৈতিক কাহিনী ও বার্তা নির্বাচনের ওপর প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কায় তা স্থগিত করা হয়। তবে এরপর থেকে মুক্তির তারিখ নিয়ে কোন নতুন তথ্য পাওয়া যায়নি।
কমিটির একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায়, মার্চ মাসে অনুষ্ঠিত হতে চলা একটি গুরুত্বপূর্ণ প্রদর্শনী শেষ মুহূর্তে বাতিল করা হয়। এর ফলে চলচ্চিত্রটির মুক্তি আরও পিছিয়ে যায়।
নির্বাচনের আগে বিজয়ের শেষ ছবি ছিল ‘জন নয়াগণ’। এরপর বিজয় পুরোপুরি রাজনীতিতে মনোনিবেশ করার জন্য বিনোদন জগত থেকে অবসর নেন। এবার মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি অভিনয় থেকেও সরে এসেছেন। এই ছবিতে বিজয় ছাড়াও অভিনয় করেছিলেন ববি দেওল, পূজা হেগড়ে, প্রকাশ রাজ, গৌতম বাসুদেব মেনন।
কিছুদিন আগে প্রযোজক কে. ভেঙ্কট নারায়ণকে ছবিটির মুক্তির তারিখ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমরা সিবিএফসি সার্টিফিকেটের অপেক্ষায় আছি। সার্টিফিকেটটি পাওয়া মাত্রই আমরা ছবিটির মুক্তি দেব। আমরা খুবই আনন্দিত। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ায় বিজয় স্যারকে অভিনন্দন। একটা নতুন অধ্যায় শুরু হল। আর ‘জন নায়াগন’ ছবিটি সার্টিফিকেট পাওয়া মাত্রই মুক্তি পাবে।’






