শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ-পাকিস্তান শিক্ষা মেলা

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ-পাকিস্তান শিক্ষা মেলা

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোরের মতো উদ্যোগ শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিবেশে নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর সুযোগ পাবে।

সভায় আরও উপস্থিত ছিলেন শাবিপ্রবির সহ-উপাচার্য সাজেদুল করিম, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির, আন্তর্জাতিক কেন্দ্রের পরিচালক মনিরুল ইসলাম প্রমুখ।‎