৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড | চ্যানেল আই অনলাইন

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড | চ্যানেল আই অনলাইন

দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ফিরছে স্কটল্যান্ড। ১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপে খেলতে চলেছে দলটি। সেই লক্ষ্য মঙ্গলবার ২৬ সদস্যের দল দিয়েছেন কোচ স্টিভ ক্লার্ক। দলে জায়গা পেয়েছেন ৪৩ বর্ষী গোলরক্ষক ক্রেইগ গর্ডন। চলতি মৌসুমে ক্লাব ফুটবলে নিয়মিত না খেললেও ডাক পেয়েছেন ইউরোপের দেশটি হয়ে বিশ্বমঞ্চে খেলার।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে চলা বিশ্বকাপের মাধ্যমে ক্লার্ক স্কটল্যান্ডের কোচ হিসেবে নিজের তৃতীয় কোন বড় টুর্নামেন্টে দায়িত্ব পালন করতে চলেছেন। এর আগে ইউরো ২০২০ ও ইউরো ২০২৪-এ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বিশ্বকাপ বাছাইপর্বে ভালো পারফর্ম করাদেরই দলে রেখেছেন তিনি।

স্কটল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী ১৪ জুন, বোস্টনে হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডের অপর দুই প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও মরক্কো।

স্কটল্যান্ড বিশ্বকাপ দল

কোচ: স্টিভ ক্লার্ক

গোলরক্ষক: ক্রেইগ গর্ডন, অ্যাঙ্গাস গান, লিয়াম কেলি।
ডিফেন্ডার: গ্রান্ট হ্যানলি, জ্যাক হেন্ড্রি, অ্যারন হিকি, ডম হায়াম, স্কট ম্যাককেনা, নাথান প্যাটারসন, অ্যান্থনি রালস্টন, অ্যান্ডি রবার্টসন, জন শুটার, কিয়েরান টিয়ারনি।
মিডফিল্ডার: রায়ান ক্রিস্টি, ফিন্ডলে কার্টিস, লুইস ফার্গুসন, বেন গ্যানন-ডোক, বিলি গিলমোর, জন ম্যাকগিন, কেনি ম্যাকলিন, স্কট ম্যাকটমিনে।
ফরোয়ার্ড: চে অ্যাডামস, লিন্ডন ডাইকস, জর্জ হার্স্ট, লরেন্স শাঙ্কল্যান্ড, রস স্টুয়ার্ট।