মিশরের বিশ্বকাপ দল? তবে যুক্তরাষ্ট্র রওনার আগে কেন বাদ পড়বেন একজন | চ্যানেল আই অনলাইন

মিশরের বিশ্বকাপ দল? তবে যুক্তরাষ্ট্র রওনার আগে কেন বাদ পড়বেন একজন | চ্যানেল আই অনলাইন

মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ২১ দিন পর বসছে ফিফা বিশ্বকাপ। তোড়জোড় চলছে দেশগুলোর স্কোয়াড ঘোষণার। এরমধ্যে ২৭ জনের দল দিলো মিশর। কোচ হোসাম হাসান বিশ্বকাপের আগে সেখান থেকে একজনকে বাদ দেবেন।

যুক্তরাষ্ট্রে রওনার আগে রাজধানী কায়রোতে ২৮ মে রাশিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে নীল নদের দেশটি। সেই ম্যাচের পর কোচ হোসাম হাসান একজনকে বাদ দেবেন। কারণ ফিফা নির্ধারিত নিয়মে স্কোয়াডে ২৬ জন রাখা যাবে।

দলে ডাক পেয়েছেন বার্সেলোনার ১৮ বর্ষী উঠতি তারকা হামজা আবদেলকরিম। মিসর অনূর্ধ্ব-১৭ দলে খেলা হামজা জাতীয় দলে অভিষেকের অপেক্ষায়। বার্সা যুব দলের হয়ে ভালো ফর্মে আছেন তিনি। ফরাসি ক্লাব নান্তেস ফরোয়ার্ড মোস্তফা মোহাম্মদ বাদ পড়েছেন। লিভারপুল তারকা মোহাম্মেদ সালাহ অধিনায়কত্ব করবেন। তার সঙ্গে আক্রমণে আছেন আরেক অভিজ্ঞ ফরোয়ার্ড ম্যানচেস্টার সিটির ওমর মারমুশ।

মিশর ৬ জুন ক্লিভল্যান্ডে ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে। ‘জি’ গ্রুপে দলটির প্রতিপক্ষ বেলজিয়াম, নিউজিল্যান্ড এবং ইরান। জুন ১৬ বাংলাদেশ সময় রাত ১টায় বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু করবে দেশটি।

মিশর বিশ্বকাপ দল
গোলরক্ষক: মোহাম্মদ এল শেনাওয়ি, মোস্তাফা শোবির, এল মাহদী সোলিমান, মোহাম্মদ আলা।
ডিফেন্ডার: মোহাম্মদ হানি, তারেক আলা, হামদি ফাথি, রামি রাবিয়া, ইয়াসির ইব্রাহিম, হোসাম আবদেলমাগুইদ, মোহাম্মদ আবদেলমোনেম, আহমেদ ফাতুহ, করিম হাফেজ।
মিডফিল্ডার: মারওয়ান আতেয়া, মোহানাদ লাশিন, নাবিল এমাদ, মাহমুদ সাবের, আহমেদ জিজো, ইমাম আশুর, মোস্তাফা জিকো, মাহমুদ ট্রেজেগুয়েট, ইব্রাহিম আদেল, হাইসেম হাসান।
ফরোয়ার্ড: ওমর মারমুশ, মোহাম্মেদ সালাহ, আকতায় আবদাল্লাহ, হামজা আবদেলকরিম।