ঈদুল আজহার আগে শনিবার ও রবিবার ব্যাংক খোলা থাকবে – DesheBideshe

ঈদুল আজহার আগে শনিবার ও রবিবার ব্যাংক খোলা থাকবে – DesheBideshe


ঈদুল আজহার আগে শনিবার ও রবিবার ব্যাংক খোলা থাকবে – DesheBideshe

ঢাকা, ২২ মে – পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যাংকগুলোর ছুটির আগে বিশেষ সিদ্ধান্তে আগামীকাল শনিবার ও পরদিন রবিবার দেশের সকল তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই দুই দিন ব্যাংকগুলোতে স্বাভাবিক সময়ের মতোই লেনদেন এবং অন্যান্য দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী সোমবার থেকে ঈদুল আজহার আনুষ্ঠানিক ছুটি শুরু হচ্ছে যা আগামী ৩১ মে পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ ঈদের আগে ব্যাংকিং লেনদেনের জন্য গ্রাহকরা আরও দুই দিন সুযোগ পাচ্ছেন।

তবে ঈদের ছুটির মধ্যে বিশেষ প্রয়োজনে তৈরি পোশাকশিল্প এলাকার ব্যাংকগুলো খোলা রাখার বিষয়ে আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ এবং আমদানি রপ্তানি কার্যক্রম সচল রাখার স্বার্থে শিল্প সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো ২৫ ও ২৬ মে নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকবে।

এই দুই দিন সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত কার্যক্রম চলবে এবং গ্রাহক লেনদেন হবে বেলা ১টা পর্যন্ত। ঈদুল আজহা পরবর্তী সময়ে আবারও নির্ধারিত সূচি অনুযায়ী ব্যাংকগুলোর নিয়মিত কার্যক্রম শুরু হবে।

এস এম/ ২২ মে ২০২৬