ধর্ষক-নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটিয়ায় মানববন্ধন

ধর্ষক-নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটিয়ায় মানববন্ধন

সমাজকর্মী জি এম কাদের ও হৃদয় চক্রবর্তী বলেন, অন্যায়ের বিরুদ্ধে এখন আর ঘরে বসে থাকার সময় নেই। সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে সোচ্চার হতে হবে। এ ছাড়া মানববন্ধনে নুসরাত সুলতানা নামের এক মা তাঁর ছোট্ট কন্যা সুমাইয়াকে সঙ্গে নিয়ে সন্তানদের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার আকুতি জানান।

মানববন্ধনে সংহতি জানিয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধুসভার বন্ধু প্রান্ত বড়ুয়া চৌধুরী, মোহাম্মদ সাকিব, পান্না রহমান, ইয়াছমিন আকতার, ফারজানা রহমান, রেশমি আকতার, তরিকুর রহমান, মুনশীল, তানাস চৌধুরী, আবদুল মুহি, অভিভাবক আবদুর রহিম, ট্রাফিক পুলিশ রফিকুল আলম এবং শিশু মানহা ইসলাম, জুহায়ের ইসলামসহ আরও অনেকে।

বক্তারা অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ করেন।

সভাপতি, পটিয়া বন্ধুসভা