ঈদুল আজহার নামাজ আদায় করলেন স্বরাষ্ট্রমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

ঈদুল আজহার নামাজ আদায় করলেন স্বরাষ্ট্রমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত প্রধান ঈদ জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার ২৮ মে সকাল সাড়ে ৭টায় রাজধানীর জাতীয় ঈদগাহে আয়োজিত প্রধান জামাতে তিনি শরিক হন।  অনুষ্ঠিত এ জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশ নেন।

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশের সার্বিক কল্যাণ কামনাও করা হয়।

এদিকে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।