ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মুসলমানদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার ঈদের নামাজ শেষে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ ও সারা বিশ্বের মুসলমানরা পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করছেন। কোরবানি ত্যাগের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের একটা ইবাদত। বিশ্বের সব মুসলমান যেন ভালো থাকেন, শান্তিতে থাকেন, যুদ্ধ-বিগ্রহে যাতে ক্ষতি না হয়, এই দোয়া করেন তিনি।




