বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে এবি পার্টির গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ – DesheBideshe

বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে এবি পার্টির গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ – DesheBideshe


বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে এবি পার্টির গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ – DesheBideshe

ঢাকা, ৪ জুন – বিদ্যুতের মূল্য ১৫ থেকে ২০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্তে গভীর উদ্বেগ এবং তীব্র প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন যে দুর্নীতি ও লুটপাটের খেসারত দেশের সাধারণ জনগণ দেবে না। মূলত জনগণের পকেট কাটতেই বিদ্যুতের এই মূল্য বাড়ানো হয়েছে। নেতৃদ্বয় আরও উল্লেখ করেন যে বর্তমান সময়ে জনগণ যখন লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় নিয়ে দিশেহারা তখন এই সিদ্ধান্ত তাদের ওপর নতুন করে অর্থনৈতিক নির্যাতনের শামিল।

বিদ্যুৎ কেবল একটি সেবামূলক পণ্য নয় বরং এটি কৃষি এবং শিল্পের অন্যতম উপাদান। ফলে এর দাম বৃদ্ধি মানেই প্রতিটি পণ্য ও সেবার উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়া এবং সামগ্রিক মূল্যস্ফীতিকে আরও উসকে দেওয়া।

তারা দাবি করেন যে বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা এবং ভুল পরিকল্পনার দায় জনগণের ওপর চাপানো হচ্ছে। অবিলম্বে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বিদ্যুৎ খাতের সকল চুক্তির নিরপেক্ষ নিরীক্ষা করার আহ্বান জানান।

এস এম/ ৪ জুন ২০২৬