সাগর-রুনি হত্যা মামলার তদন্তে কেন অগ্রগতি নেই, কারণ জানালেন অ্যাটর্নি জেনারেল | চ্যানেল আই অনলাইন

সাগর-রুনি হত্যা মামলার তদন্তে কেন অগ্রগতি নেই, কারণ জানালেন অ্যাটর্নি জেনারেল | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় পূর্বের তদন্ত কর্মকর্তাদেরকে বর্তমান টাস্কফোর্স খুঁজে পাচ্ছেন না। এ কারণে তদন্তে আশানুরূপ অগ্রগতি হচ্ছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (৩ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিক দম্পতি সাগর রুনির সন্তান মেঘ ও এই মামলার বাদী রুনির ভাই নওশের রোমানের সঙ্গে মামলার তদন্ত সম্পর্কে সাক্ষাৎকালে তিনি একথা বলেন।

অ্যাটর্নি জেনারেল আরও জানান, ঘটনার অনেক আলামত ও নথিপত্রও তাদের হাতে আসেনি। তবুও বিচারিক ধারাবাহিকতা বজায় রাখতে তদন্ত চলমান আছে।

তবে তদন্তে কোন অগ্রগতি না থাকায় অ্যাটর্নি জেনারেলের কাছে হতাশা ব্যক্ত করেছেন সাংবাদিক দম্পতি সাগর রুনির সন্তান মেঘ।

এ সময় সাগর-রুনি হত্যা মামলার বাদী রুনির ভাই নওশের রোমান তদন্তের দৃশ্যমান অগ্রগতি দেখতে চান বলে জানিয়েছেন।

উল্লেখ্য, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার এই দীর্ঘ তদন্ত প্রক্রিয়ায় ৮ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল, যার মধ্যে ৭ জন কারাগারে এবং একজন জামিন নিয়ে পলাতক রয়েছেন। এছাড়া আদালতের অনুমতি নিয়ে ভবনের দারোয়ান হুমায়ুনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।