আর মাত্র দিন পাঁচ দিন পর থেকে শুরু হতে যাচ্ছে ক্রীড়া বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপ ২০২৬। ফুটবল ইতিহাসের প্রথমবারের মতো এবার যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে তিনটি দেশ: যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।
এবারের আসরটি বেশ কিছু কারণে অনন্য এবং ঐতিহাসিক হতে যাচ্ছে। ফুটবল ইতিহাসে এই প্রথম রেকর্ড সংখ্যক ৪৮টি দল বিশ্বমঞ্চে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে।
আগামী ১১ই জুন উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হয়ে প্রায় ৪০ দিনের এই ফুটবল মহাযজ্ঞ চলবে ১৯শে জুলাই পর্যন্ত। এদিন ফাইনাল ম্যাচের মাধ্যমে নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন।
বিশ্বকাপের সময়সুচি টুর্নামেন্টজুড়ে ফুটবলপ্রেমীরা উপভোগ করতে পারবেন মোট ১০৪টি রোমাঞ্চকর ম্যাচ। এখানে আপনি বিশ্বকাপের প্রতিটি ম্যাচের তারিখ, সময়, ফলাফল, গ্রুপ পর্বের সমীকরণ এবং নকআউট পর্বের সব তথ্য একনজরে জেনে নিতে পারবেন।
ফুটবল উন্মাদনায় মেতে উঠতে আপনি প্রস্তুত তো?




