এই খবরটি পডকাস্টে শুনুনঃ
২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বসেছে মন্ত্রিপরিষদের বিশেষ সভা।
আজ (১১ জুন) বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এই সভা শুরু হয়। রীতি অনুযায়ী জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে বাজেটের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
সভায় আসন্ন অর্থবছরের জাতীয় বাজেটের বিভিন্ন দিক পর্যালোচনা শেষে তা অনুমোদন করা হবে। প্রতিবছরের মতো এবারও সংসদে বাজেট উপস্থাপনের আগে এই আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
বিশেষ এই সভা শেষে বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন। পরে অর্থমন্ত্রী ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করবেন।
দেশের অর্থনৈতিক অগ্রাধিকার, রাজস্ব আহরণ, বিনিয়োগ, কর্মসংস্থান এবং জনকল্যাণমূলক খাতের জন্য বরাদ্দসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবারের বাজেটে প্রতিফলিত হবে।





