চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাপসা খাতুন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাপসা খাতুন ওই গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বের হয়ে হাপসা খাতুন বাড়ির পাশের একটি পুকুরের ধারে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করলে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে উদ্ধার করা হয়। তবে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।