মহররমের চাঁদ দেখতে মঙ্গলবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি – DesheBideshe

মহররমের চাঁদ দেখতে মঙ্গলবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি – DesheBideshe


মহররমের চাঁদ দেখতে মঙ্গলবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি – DesheBideshe

ঢাকা, ১৬ জুন – হিজরি ১৪৪৮ সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ মঙ্গলবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে গত সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটায় বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠেয় এই সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

দেশের আকাশে কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেলে তা ইসলামিক ফাউন্ডেশনকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

সাধারণ মানুষ নির্দিষ্ট টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এই তথ্য জানাতে পারবেন।

চাঁদ দেখার সংবাদ জানাতে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বরগুলো ব্যবহার করা যাবে।

এস এম/ ১৬ জুন ২০২৬