ঠিক ২০ বছর আগে বিশ্বকাপে নিজের প্রথম গোল করেছিলেন লিওনেল মেসি। ঠিক দুইদশক পর চিরতরুন মেসি আবারও করলেন গোল। বিশ্ব মঞ্চে আলজেরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তার গোলে শুরু করে বিশ্বচ্যাম্পিয়নরা। ১-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করেছে আলবিসেলেস্তাবাহিনী।
ম্যাচের ৫ মিনিটেই লৌতারো মার্টিনেজের বাড়ান বল জালে জড়ান মেসি। তবে আর এগিয়ে যাওয়া হল না আর্জেন্টিনার, অফ সাইডের ফাদের পরে বাতিল হয় সে গোল। একই রূপ দেখা লাগে আলজেরিয়ার, ৮ মিনিটেই ফারেস শাইবি এমিলিয়ানো মার্টিনেজের পাশ দিয়ে বল পাঠান জালে, তবে এবারও অফ সাইডে বাদ হয় সে গোল। তবে বিশ্বচ্যাম্পিয়নদের গোলের জন্য বেশি সময় অপেক্ষা করা লাগেনি।
ম্যাচের ১৭তম মিনিটে রদ্রিগো ডে পলের পাস, ডি বক্সের বাইরে থেকে প্রতিপক্ষের দুজন ডিফেন্ডারের মাঝে দিয়ে জালে পাঠান মেসি। এর মধ্যে দিয়ে বিশ্বকাপে নিজের শেষ পাঁচটি ম্যাচে আটটি গোলে অবদান রেখেছেন এ বিশ্বকাপ জয়ী অধিনায়ক। যার মধ্যে রয়ছে ৬টি গোল এবং ২টি অ্যাসিস্ট।
সার্বিয়ার বিপক্ষে ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে প্রথম গোল করেছিলেন মেসি, সে সময় তার বয়স ছিল ২০ বছর ১১ মাস ২৩ দিন। এটি ছিল বিশ্বকাপে আর্জেন্টাইনদের সবচেয়ে কম বয়সী গোলদাতা। ৩৮ বছর ১১ মাস ২৩ দিন বয়সে আলজেরিয়ার বিপক্ষে গোল করে সবচেয়ে বেশি বয়সী আর্জেন্টাইন গোলদাতাও এখন তিনি।
বিশ্বকাপে ১৩ গোল নিয়ে খেলতে আসা মেসির গোল সংখ্যা এখন ১৪টি। যা তাকে জার্ড মুলার এবং এমবাপের সঙ্গে তৃতীয় স্থানে রেখেছে। ১৬ গোলে জার্মানির মিরস্লাভ ক্লোসা শীর্ষে এবং ১৫ গোলে ব্রাজিলের রোনাল্ডো নাজারিও আছেন দুইয়ে।
ম্যাচের শেষের দিকে বেশ কয়েকবার আক্রমণ চালায় আর্জেন্টিনা, তবে বেশ একটা সুবিধা করতে পারেনি বিশ্বচ্যাম্পিয়নরা। ১-০তে এগিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।





