সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, মোট ১২ হাজার কোটি টাকা – DesheBideshe

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, মোট ১২ হাজার কোটি টাকা – DesheBideshe


সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, মোট ১২ হাজার কোটি টাকা – DesheBideshe

ঢাকা, ১৮ জুন – সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত এক বছরের ব্যবধানে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক বা এসএনবি প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁ। ২০২৪ সালে এই জমার পরিমাণ ছিল প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঁ যা এক বছরের ব্যবধানে ৪১.৪৯ শতাংশ বেশি।

বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি সুইস ফ্রাঁ ১৫২ টাকা হিসেবে এই আমানতের পরিমাণ ১২ হাজার ৬৭৮ কোটি টাকারও বেশি।

প্রতিবেদনে দেখা গেছে ২০২১ সালের পর ২০২৫ সালেই বাংলাদেশিরা সর্বোচ্চ অর্থ জমা করেছেন।

সুইজারল্যান্ডের ব্যাংকে এই আমানত ব্যক্তি এবং প্রতিষ্ঠান বা বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে জমা হয়। এছাড়া প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের অর্থও এখানে অন্তর্ভুক্ত থাকে। তবে কেন্দ্রীয় ব্যাংক এসব অর্থকে সংশ্লিষ্ট দেশের দায় হিসেবে গণ্য করে তাই জমানো সব অর্থকেই পাচার করা অর্থ হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই।

উল্লেখ্য ২০২২ ও ২০২৩ সালে আমানতের পরিমাণ হ্রাস পেলেও সাম্প্রতিক বছরটিতে তা ফের ঊর্ধ্বমুখী হয়েছে।

বর্তমানে আন্তর্জাতিক চুক্তির আওতায় সুইজারল্যান্ড সরকার বিভিন্ন দেশের চাহিদামতো তথ্য সরবরাহ করলেও ব্যবসা বাণিজ্যের আড়ালে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।

এনএন/ ১৮ জুন ২০২৬