ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের নতুন বার্তা | চ্যানেল আই অনলাইন

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের নতুন বার্তা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বি১/বি২ ভিজিটর ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য ভিসাধারীদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (২০ জুন) মার্কিন দূতাবাস ঢাকার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করা ভিসাধারীর নিজস্ব দায়িত্ব। বি১/বি২ ভিজিটর ভিসা মূলত অস্থায়ী ভ্রমণ ও ব্যবসায়িক উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য প্রদান করা হয়।

দূতাবাসের তথ্যমতে, এই ভিসায় পর্যটন, ছুটি কাটানো, কেনাকাটা, বন্ধু বা আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ, ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক এবং বিভিন্ন সভা বা সম্মেলনে অংশগ্রহণ করা যায়। মার্কিন দূতাবাস ভিসার শর্তাবলি মেনে চলার ওপর গুরুত্বারোপ করে জানিয়েছে, ভিসার অনুমোদিত উদ্দেশ্যের বাইরে কোনো কার্যক্রমে জড়িত হলে ভবিষ্যতে ভিসা-সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে।

এ কারণে যুক্তরাষ্ট্র ভ্রমণের সময় ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত কার্যক্রম সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।