ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় উদ্ধার তৎপরতা

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় উদ্ধার তৎপরতা

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে দৃশ্যত বিধ্বস্ত লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যায় ভূমিকম্পের আঘাতে ধসে পড়েছে অসংখ্য ভবন। এতে প্রাণ হারিয়েছেন দুই শতাধিক মানুষ এবং আহত হয়েছেন কয়েক হাজার। এখনো ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন অনেকে। তাঁদের উদ্ধারে বিরামহীন কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দারা। উদ্ধারকাজে সহযোগিতার পাশাপাশি মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে প্রতিবেশী দেশগুলোও।

উদ্ধারকাজে অংশ নিতে চিলির বিশেষায়িত উদ্ধাকারী দল ইউএসএআরের (আরবান সার্চ অ্যান্ড রেসকিউ) সদস্যরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলা রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সান্তিয়াগো, চিলি, ২৫ জুন
ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা এক ব্যক্তির পা দেখা যাচ্ছে। লা গুয়াইরা, ভেনেজুয়েলা, ২৫ জুন
ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চলছে। লা গুয়াইরা, ভেনেজুয়েলা, ২৫ জুন
ধসে পড়া ভবনে আটকে পড়াদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকেরা। কারাকাস, ভেনেজুয়েলা, ২৫ জুন
ভারী যন্ত্র দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। কারাকাস, ভেনেজুয়েলা, ২৫ জুন
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি ভবনের ধ্বংসাবশেষের ওপর দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। লা গুয়াইরা, ভেনেজুয়েলা, ২৫ জুন
ভূমিকম্পে আহত এক শিশু কোলে উদ্বিগ্ন এক নারী। ওই নারীও আহত হয়েছেন। লা গুয়াইরা, ভেনেজুয়েলা, ২৫ জুন
ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। কারাকাস, ভেনেজুয়েলা, ২৫ জুন
ধ্বংসস্তূপ সরানোর কাজে এক উদ্ধারকর্মীর হাতে হাতুড়ি তুলে দিচ্ছেন আরেক উদ্ধারকর্মী। লা গুয়াইরা, ভেনেজুয়েলা, ২৫ জুন
শক্তিশালী ভূমিকম্পে লা গুয়াইরায় ধসে পড়েছে বহু ভবন। ২৫ জুন
ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন স্বেচ্ছাসেবকেরা। কারাবায়েদা, লা গুয়াইরা, ২৫ জুন