জীবন…কত নিষ্ঠুর!
ডিআর কঙ্গোর কোচ সেবাস্তিয়ান দেসাবারের এমনটাই মনে হওয়ার কথা। এক দিনে আর কতই–বা হারানো যায়! কাল রাতে ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তাঁর দল। সেটাও আবার ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত এগিয়ে থাকার পর।
অর্থাৎ ডিআর কঙ্গোর স্বপ্নভঙ্গের গল্পটা লেখা হয়েছে শেষ ১৫ মিনিটে। আর এমন স্বপ্নভঙ্গের দিনেই আবার নিজের বাবাকে হারানোর খবর পেলেন দেসাবার।
১৯৭৪ সালের পর কঙ্গো এবারই প্রথম বিশ্বকাপে খেলেছে। পর্তুগাল ও কলম্বিয়ার মতো দলের সঙ্গে গ্রুপ ‘জে’তে পড়লেও শেষ ৩২ দলের নকআউটে উঠেছে দলটি। সেখানে ইংল্যান্ডের বিপক্ষে কঠিন লড়াই করেছে দেসাবারের দল। গোল পেয়ে যায় ৭ মিনিটেই। কিন্তু শেষ পর্যন্ত হ্যারি কেইনের জোড়া গোলে আর জেতা আর হয়নি। হারে আফ্রিকান দলটির বিদায় নিশ্চিত হয়।




