আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ৭ পুরস্কার

আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ৭ পুরস্কার

ইস্তিগফার আল্লাহ–তাআলার এত প্রিয় আমল যে নিষ্পাপ হওয়া সত্ত্বেও নবীজি (সা.) প্রতিদিন অধিক পরিমাণে ইস্তিগফার করতেন এবং উম্মতকেও এর নির্দেশনা দিতেন।

তিনি বলেন, “হে লোকেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং তারই কাছে ক্ষমা চাও। জেনে রেখো, আমি প্রতিদিন ১০০ বার আল্লাহর কাছে তওবা-ইস্তিগফার করি।” (সহিহ মুসলিম, হাদিস: ২৭০২)

ইস্তিগফার কেবল পরকালীন মুক্তির উপায় নয়, বরং এটি মানুষের জাগতিক বিষণ্নতা, অর্থনৈতিক সংকট এবং পারিবারিক কলহ দূর করার এক অনন্য প্রতিষেধক।

একজন মানুষ যখন নিজের ভুল স্বীকার করে সর্বশক্তিমান আল্লাহর দরবারে হাত পাতে, তখন তার অন্তরে এক অনাবিল প্রশান্তি নেমে আসে।

  • আব্দুল্লাহ আলমামুন আশরাফী : মুহাদ্দিস, জামিয়া গাফুরিয়া মাখযানুল উলুম, গাজীপুর