চকবাজারের আগুন নিয়ন্ত্রণে | চ্যানেল আই অনলাইন

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে | চ্যানেল আই অনলাইন

রাজধানীর চকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন লাগার প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৪ জুলাই) দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস।

পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বেলা সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, চক মোগলটুলী এলাকার হাজী আবুল বাশার সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

এখন পর্যন্ত কোন হতাহতের ঘটনা নেই বলেও জানান তিনি।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।