জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি জনগণের অর্জন: প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe

জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি জনগণের অর্জন: প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe


জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি জনগণের অর্জন: প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe

ঢাকা, ৪ জুলাই – জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির নয় বরং এটি দেশের সাধারণ মানুষের সম্মিলিত অর্জন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত এক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের লক্ষ্য ছিল দেশের আমূল পরিবর্তন। যারা মানুষ হত্যা করেছে তাদের বিচার এ দেশের প্রচলিত আইনেই হবে। তবে তিনি সতর্ক করে বলেন, স্বৈরাচার যেমন বিচারের নামে অবিচার করেছে আমরা যেন তেমন কোনো কাজ না করি। প্রয়োজনে সময় লাগবে তবুও আইন অনুযায়ী সঠিক বিচার নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিক তার ন্যায্য অধিকার ও সম্মান পাবে। দেশকে এগিয়ে নিতে হলে জাতিকে দ্বিধাবিভক্ত করা যাবে না বরং যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে তাদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।

ব্যক্তিগত অভিজ্ঞতার স্মৃতিচারণ করে তিনি বলেন, প্রতিহিংসা নয় বরং সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে আমাদের প্রধান দায়িত্ব।

শহীদ ও আহতদের পরিবারের ত্যাগের কথা স্মরণ করে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের হুইপ নূরুল ইসলাম মনি। স্মরণসভায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এনএন/ ৪ জুলাই ২০২৬