মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়: পূর্ণিমা

মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়: পূর্ণিমা

বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা লিওনেল মেসির অনবদ্য পারফরম্যান্সে রোমাঞ্চকর এক জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে পরপর দুটি গোল হজম করার পরও দুর্দান্ত প্রত্যাবর্তন করে অতিরিক্ত সময়ে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। শ্বাসরুদ্ধকর এই লড়াই বিশ্বজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়েছে।

এই জয়ের আনন্দে মেতেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমাও। প্রিয় দলের ঐতিহাসিক জয়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আর্জেন্টিনার জার্সি পরা কয়েকটি ছবি পোস্ট করে অনুভূতি প্রকাশ করেন তিনি।

ছবির ক্যাপশনে পূর্ণিমা লেখেন, আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত।

এরপর তিনি আরও লেখেন, যখন পুরো বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড়ই ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ্।

আরও পড়ুনঃ রেফারির বিরুদ্ধে ফিফার কাছে ফিক্সিংয়ের অভিযোগ দিল মিশর

পূর্ণিমার এই আবেগঘন পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। মন্তব্যের ঘরে আর্জেন্টিনা সমর্থকরা দলের দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রশংসা করেন এবং অভিনেত্রীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে শুভেচ্ছা ও ভালোবাসা জানান।